সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

ইসরায়েলের নতুন প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগ

ইসরায়েলের একাদশ প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দেশটির প্রবীণ রাজনীতিবিদ আইজ্যাক হার্জগ। তিনি সাত বছর ধরে প্রেসিডেন্টের দায়িত্বে থাকা রেউভেন রিভলিনের স্থলাভিষিক্ত হবেন।

বুধবার পার্লামেন্ট নেসেটে গোপন ব্যালটের মাধ্যমে দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর এই পদে নির্বাচিত হয়েছেন হার্জগ।

গোপন ভোটাভুটিতে হার্জগ পেয়েছেন ৮৭ ভোট। তার প্রতিদ্বন্দ্বী শিক্ষাবিদ মিরিয়াম পেরেটজ পেয়েছেন ২৭ ভোট। পেরেটজ জয়ী হতে পারলে তিনি হতেন ইসরায়েলের ইতিহাসের প্রথম নারী প্রেসিডেন্ট।

আগামী মাসে বিদায়ী প্রেসিডেন্ট রেউভেন রিভলিনের স্থলাভিষিক্ত হবেন হার্জগ। ৯ জুলাই থেকে তার সাত বছর মেয়াদি দায়িত্ব শুরু হবে।

প্রেসিডেন্ট নির্বাচিত করায় আইনপ্রণেতাদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। হার্জগ বলেন, আমি সবার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবো।

আইজ্যাক হার্জগ সাবেক প্রেসিডেন্ট চাইম হার্জগের সন্তান। ১৯৮৩ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত ইসরায়েলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন তার বাবা।