সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

‘এআই ফোর্স’ গঠনের ঘোষণা ট্রাম্পের

ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বিকাশ নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ ও সতর্কতার মধ্যেই ‘এআই ফোর্স’ গঠনের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি এআইবিষয়ক একজন বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এই কৌশলগত পদক্ষেপের কথা জানান। তবে প্রস্তাবিত এই বিশেষ বাহিনী কীভাবে গঠিত হবে বা তাদের পরিচালনা পদ্ধতি কী হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

রয়টার্স এক প্রতিবেদনে জানায়, ওয়াশিংটনে এআই প্রযুক্তির কারণে মানুষ ও সম্পদের সম্ভাব্য ঝুঁকি নিয়ে আইনপ্রণেতাদের মধ্যে উদ্বেগ বাড়ছে। চলতি মাসের শুরুতে অ্যানথ্রপিকের সাবেক গবেষক জ্যাকব কক্সন এ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, ‘যারা এআই তৈরি করছেন, তারা আন্তরিকভাবে বিশ্বাস করেন যে এই দশকের শেষ নাগাদ এটি আমাদের সবাইকে মেরে ফেলতে পারে।’

তবে ট্রাম্প বারবার এআই নিয়ে উদ্বেগকে গুরুত্ব কম দিয়ে দেখেছেন এবং অতিরিক্ত নিয়ন্ত্রণের প্রয়োজন নেই বলে যুক্তি দিয়েছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘আমরা কোনোভাবেই এই অবিশ্বাস্য শিল্পের বিকাশকে বাধাগ্রস্ত বা রুদ্ধ করব না। বরং, এর বিকাশের সাথে সাথে আমরা একে লালন করব, সহায়তা করব এবং এর ওপর নজর রাখব! তবে, আমরা ক্ষতিকর বা খারাপ বিষয়গুলোর দিকেও নজর রাখব এবং আমাদের বিদ্যমান ফৌজদারি ও দেওয়ানি বিচার ব্যবস্থার মাধ্যমেই আমরা তা খুব সহজে করতে পারব।’

এনএনবাংলা/এফএস