নিউইয়র্কের মেয়র মামদানির সঙ্গে ট্রাম্পের বৈঠক সোমবার

ছবি:সংগৃহীত
ঢাকা, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার নিউইয়র্ক সিটির বামঘেঁষা মেয়র জোহরান মামদানির সঙ্গে বৈঠক করবেন।
মেয়রের কার্যালয় রোববার এ তথ্য জানিয়েছে। মেয়রের কার্যালয় বার্তা সংস্থা এএফপিকে জানায়, মেয়রের সরকারি বাসভবন গ্রেসি ম্যানশনে তাদের বৈঠক হবে।
কার্যালয় জানায়, ‘বৈঠকে নিউইয়র্ক সিটি ও এর বাসিন্দাদের ওপর প্রভাব ফেলে এমন বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।’
কয়েক মাস ধরে তিক্ত বাক্যবিনিময়ের পর, ২০২৫ সালের নভেম্বরে মেয়র নির্বাচনের পরপরই হোয়াইট হাউসে প্রথমবারের মতো ট্রাম্প ও মামদানির সাক্ষাৎ হয়।
ওভাল অফিসে দুই নেতা হাসিমুখে সৌজন্য বিনিময় করেন এবং একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেন।
এনএনবাংলা/ইএস
