সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

২৪ ঘণ্টায় ইয়েমেনে ২৮ হামলা চালিয়েছে সৌদি আরব, দাবি হুতিদের

ছবি: সংগৃহীত

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সঙ্গে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের লড়াইয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে। 

ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত একাধিক প্রদেশে গত ২৪ ঘণ্টায় অন্তত ২৮টি বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন যৌথ বাহিনী। আজ সোমবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইয়েমেনে রিয়াদ-সমর্থিত সরকারের সঙ্গে হুতিদের সংঘাতের মাঝেই এসব হামলা চালানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিও এই তথ্য দাবি করেছেন।

ইয়াহিয়া সারি জানান, গত ২৪ ঘণ্টায় তায়েজ, আল-জাওফ ও মারিব প্রদেশ লক্ষ্য করে হামলাগুলো পরিচালিত হয়। সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধির পর থেকে সৌদি জোট ইয়েমেনে এ পর্যন্ত অন্তত ৭৬০টি বিমান হামলা চালিয়েছে বলে দাবি করেন তিনি। তবে এসব হামলার বিষয়ে সৌদি কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। এর আগে গত শুক্রবার হুথিরা জানায়, এক সপ্তাহে তাদের নিয়ন্ত্রিত এলাকায় অন্তত ৩০০টি হামলা হয়েছে। অন্যদিকে, আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি জানায়, গত শুক্রবার তায়েজ প্রদেশের আল-ওয়াজিইয়াহ জেলায় সৌদি সমর্থিত সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ৩০ জন হুথি যোদ্ধা নিহত এবং ৬০ জনের বেশি আহত হয়েছেন।

সহিংসতা বৃদ্ধির মধ্যেই শুক্রবার ইয়েমেনের রাজধানী সানায় হাজার হাজার মানুষ সড়ক মিছিলে অংশ নিয়ে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের প্রতি সমর্থন জানান। একই সময়ে হুথিরা লোহিত সাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘বাব-এল-মান্দেব প্রণালি’সহ উপকূলীয় এলাকার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা জোরদার করেছে।

এই আঞ্চলিক উত্তেজনার প্রভাব পড়েছে আন্তর্জাতিক মহলেও। বাব-এল-মান্দেব প্রণালিতে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। মার্কিন কর্মকর্তারা ওমানের রাজধানী মাস্কাটে হুথি প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠক পরিচালনা করেন। সেখানে হুথিরা প্রতিশ্রুতি দেয় যে সৌদি আরবের সঙ্গে সম্পৃক্ত নয় এমন কোনো জাহাজকে তারা লক্ষ্যবস্তু করবে না।

অন্যদিকে রিয়াদ থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুথিদের বিরুদ্ধে সরাসরি সামরিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হলেও ওয়াশিংটন সতর্ক অবস্থান গ্রহণ করেছে। একই সময়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া কালাস জানিয়েছেন, আঞ্চলিক পরিস্থিতি অবনতি হওয়ায় লোহিত সাগরে ইইউ-এর নৌ মিশন ‘অপারেশন অ্যাসপাইডিস’-এর সতর্কতার মাত্রা বাড়ানো হয়েছে। তিনি হুথি হামলার নিন্দা জানান এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে নেভিগেশনের স্বাধীনতা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করেছেন।

এনএনবাংলা/এনজেড