সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

কুমিল্লায় মা, ভাবি ও শিশু ভাতিজিতে কুপিয়ে হত্যা

কুমিল্লার দেবিদ্বারে এক যুবকের ধারালো অস্ত্রের হামলায় মা, ভাবি ও আট মাস বয়সী ভাতিজি শিশু নিহত হয়েছেন।

এ সময় বাধা দিতে গিয়ে গুরুতর জখম হন তার ভাবি রাবেয়া বেগম। হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বড়শালঘর ইউনিয়নের বড়শালঘর গ্রামের দক্ষিণ পাড়ার মোস্তফা মাস্টারের বাড়িতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। ঘটনাটি ঘটার সাথে সাথেই স্থানীয় বাসিন্দারা ঘাতক ইমনকে (২৪) আটক করে ঘরে তালাবদ্ধ করে রাখে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে কোনো এক কারণে হঠাৎ উত্তেজিত হয়ে যায় ইমন। তখন সে দা দিয়ে তার মা পেয়ারা বেগমকে কুপিয়ে হত্যা করে এবং তার আট মাস বয়সী ভাতিজিকে আছড়ে মেরে ফেলে। বাধা দিতে এগিয়ে এলে ভাবি রাবেয়া বেগমকেও কুপিয়ে জখম করা হয়। পরে স্থানীয়রা এসে আহত রাবেয়াকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। এবং অভিযুক্ত যুবক ইমনকে  হাতেনাতে আটক করে ঘরে তালাবদ্ধ করে রাখে।

বিষয়টি সত্যতা নিশ্চিত করে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছি। প্রাথমিকভাবে জানা গেছে অভিযুক্ত ইমন দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তবে ঠিক কী কারণে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে পৌঁছে বিস্তারিত তদন্তের পর বিষয়টি পরিষ্কার হবে।”

এনএনবাংলা/ইএস