সাম্প্রতিক
ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে ঢুকতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী গাজীপুরে কাজে ফিরছেন শ্রমিকেরা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ, আটক চালক-সুপারভাইজার ফেব্রুয়ারিতে চালু হচ্ছে ভাসমান জেটি, বন্দর থেকে তেল রিফাইনারিতে পৌঁছাবে ৭২ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাছে তথ্য পাচারের অভিযোগ, চট্টগ্রামের সেই এসপি গ্রেপ্তার দিনাজপুরে মাদরাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পরিচালক আটক বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় আকভানের আশঙ্কা ইসরায়েলি হামলায় হামাসের এক জেষ্ঠ্য ব্রিগেড কমান্ডার নিহত
Skip to content

পাকিস্তান সিরিজে নজর দিতে চান তাসকিন

অনলাইন ডেস্ক :

প্রতিবারের মতো এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপেও বাংলাদেশের জন্য ছিল দুঃস্বপ্নের মতো। বাছাইপর্বে স্কটল্যান্ডের কাছে হারের পর সুপার টুয়েলভের সব ম্যাচ হারতে হয়েছে। তার চেয়েও বড় কথা, হারগুলো ছিল চরম লজ্জার। অসহায়ের মতো আত্মসমর্পণ করেছিল মিরপুরে টানা দুই সিরিজ জিতে বিশ্বকাপে যাওয়া বাংলাদেশ। সেই লজ্জা ভুলে এবার পাকিস্তান সিরিজে নজর দিতে চান তাসকিন। সেইসঙ্গে মিরপুরে স্পোর্টিং পিচের দাবিও শোনা গেল তার কণ্ঠে। বিসিবির পাঠানো ভিডিওবার্তায় তাসকিন টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের ব্যর্থতার কথা স্বীকার করেন। যদিও তাসকিন নিজে বল হাতে ছিলেন উজ্জ্বল। এই তরুণ পেসার বলেন, ‘সত্যি কথা বলতে, এবার আমাদের বিশ্বকাপটা দলগতভাবে ভালো হয়নি। কিন্তু এটা তো অতীত। এখন আমরা বর্তমানে পাকিস্তান সিরিজে খেলব। এই সিরিজটায় আমরা নতুন করে শুরু করতে চাই। অবশ্যই কঠিন হবে। তবু আমরা চাই যে, এই সিরিজে আমাদের সেরাটা দিয়ে যাতে ভালো কিছু করতে পারি।’ মিরপুরের ভয়াবহ স্লো পিচে খেলে বিশ্বকাপে কোনো লাভই হয়নি টাইগারদের। পাকিস্তান সিরিজে তাই স্পোর্টিং উইকেট চান তাসকিন, ‘পেস বোলাররা সবসময়ই চায় যে বোলিং সহায়ক উইকেটে খেলতে। কিন্তু সাদা বলে বোলিং সহায়ক উইকেটে খেলা কমই হয়। বেশিরভাগ সময় স্পোর্টিং উইকেটে খেলা হয়। মিরপুরে আশা করছি স্পোর্টিং উইকেট হবে। তাহলে ব্যাটসম্যান-বোলাররা সবাই সুবিধা পাবে। কন্ডিশন যেটাই থাক, বোলার হিসেবে ওই কন্ডিশনে মানিয়ে নেওয়াটাই হচ্ছে চ্যালেঞ্জ। আমি চেষ্টা করছি এবং শিখছি যে কীভাবে দ্রুত মানিয়ে নেওয়া যায়। এটাই চ্যালেঞ্জ, আমি যেন সব কন্ডিশনে নিজের সেরাটা দিয়ে ভালো করতে পারি।’