সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

মার্চে টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড

অনলাইন ডেস্ক :

২০২২ সালের মার্চের ১৭,১৮ ও ২০ তারিখে অজি এবং কিউইদের মাঝে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। তিন ম্যাচের এই সিরিজটি অনুষ্ঠিত হবে নিউজিল্যান্ডের ওয়েলিংটন ও নেপিয়ারে। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া তাদের পূর্ণ শক্তির দল নিউজিল্যান্ডে পাঠাবে না বলে জানিয়েছে। কেননা, একই সময় মার্চ মাসের ৩ থেকে ২৫ তারিখে অজিরা পাকিস্তানের মাটিতেই ৩-ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তানের বিপক্ষে। একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে সফর শেষ করবে অজিরা। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে রান তাড়া করে অস্ট্রেলিয়া একবারও হারে নি। গ্রুপ স্টেজে ৫ ম্যাচের ৪ টিতে আর সেমিফাইনাল ও ফাইনালেও তারা জিতে যায় বিপক্ষ দলের বেধে দেয়া রান তাড়া করে। একমাত্র ইংল্যান্ডের বিপক্ষে আগে ব্যাট করে মাত্র ১২৫ রানে অলআউট হয় অজিরা। অপরদিকে, নিউজিল্যান্ডের বিশ্বকাপ যাত্রার শুরু-শেষ কোনোটাই ভালো হয় নি। গ্রুপ স্টেজের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হেরে যাওয়ার পর ফাইনালেও তারা হার মানে শক্তিশালী অস্ট্রেলিয়ার কাছে। মাঝে অবশ্য নিউজিল্যান্ড জিতে যায় ৫ টি ম্যাচ। যার মধ্যে আছে ইংল্যান্ডের বিপক্ষে দূর্দান্ত পারফর্মন্সের মাধ্যমে ম্যাচ বের করে আনা।