সাম্প্রতিক
Skip to content

Independent University Bangladesh Spring 2027 admission

কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

ছবি: সংগৃহীত

কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। নিহতদের মধ্যে একজন নারী রয়েছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন চকরিয়ার খুটাখালী এলাকার সাহাব উদ্দিন (৪৩) এবং লামা এলাকার বাসিন্দা ও পটিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুল ইসলাম (২৪)। নিহত অপর তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা চকরিয়াগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে বাসের নিচে চাপা পড়ে।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রীর মৃত্যু হয়। পরে পথচারীরা আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিফাতুল মাজদার দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে তিনজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন নারী রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।

ওসি আরও জানান, দুর্ঘটনায় জড়িত বাস ও সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

এনএনবাংলা/