সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

ব্রাজিল থেকে লাশ হয়ে ফিরলেন সিলেটের হাসনাত

জেলা প্রতিনিধি, সিলেট :
জালালাবাদ অ্যাসোসিয়েশন, ব্রাজিল এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, সিলেটের জকিগঞ্জ উপজেলার সুলতানপুর গ্রামের আবুল হাসনাত ব্রাজিল মারা যাওয়ার পর রোববার সন্ধ্যা ৬ টায় মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছায়।
বিমানবন্দরে প্রয়োজনীয় কাজ শেষে সোমবার সকালে তাঁর মরদেহ বাড়িতে নিয়ে আসা হবে। এর পর সকাল সাড়ে ১০ টায় জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হবে।
পিতা মাতা, এক ভাই, স্ত্রী, একমাত্র ছেলে সন্তান সহ অসংখ্য আত্মীয় স্বজন, বন্ধু ও শুভার্থী রেখে গেছেন। তরুণ এই সমাজকর্মী ও সংগঠকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
গত ৩ নভেম্বর ব্রাজিলে হার্টঅ্যাটাকে মারা যান আবুল হাসনাত। স্থানীয় প্রবাসীগণ, জালালাবাদ অ্যাসোসিয়েশন ব্রাজিল শাখার নেতৃবৃন্দ সহ সংশ্লিষ্টদের সহযোগিতায় মরদেহ দেশে পৌঁছায়।