সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

বাগেরহাটে চন্দ্রমহল ইকোপার্ক থেকে ৪৩টি বন্যপ্রাণী উদ্ধার

ছবি: সংগৃহীত

বাগেরহাটে চন্দ্রমহল ইকোপার্ক থেকে ১৬ প্রজাতির ৪৩টি বন্যপ্রাণী এবং বেশ কয়েকটি বন্যপ্রাণীর চামড়া উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার রনজিৎপুর এলাকায় ওই ইকোপার্কে র‌্যাব, বন্যপ্রাণী এবং প্রকৃতি সংরক্ষণ বিভাগ যৌথভাবে অভিযান পরিচালনা করে।

এ সময় আইনবহির্ভূতভাবে বন্যপ্রাণী সংরক্ষণের অপরাধে ইকোপার্কের ব্যবস্থাপক মোহাম্মদ আলী চাকলাদারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

উদ্ধারকৃত বন্যপ্রাণীর মধ্যে রয়েছে দুটি হরিণ, একটি কুমির, একটি হনুমান, পাঁচটি বানর, একটি ময়ূর, দুটি উটপাখি, পাঁচটি অস্ট্রেলিয়ান ঘুঘু, দুটি কচ্ছপ, সাতটি বক, দুটি মাছমুতাল পাখি। এছাড়া সেখান থেকে ছয়টি হরিণের চামড়া এবং ছয়টি শিং, একটি ভাল্লুকের চামড়া, একটিটি ক্যাঙ্গারুর চামড়া এবং একটি তিমির কঙ্কাল জব্দ করে র‌্যাব সদস্যরা।

র‌্যাব খুলন-৬ সদর কোম্পানির কোম্পানি কমান্ডার আল আসাদ মো. মাফুজুল ইসলাম জানান, খবর পেয়ে চন্দ্রমহল ইকোপার্কে যৌথভাবে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে সেখান থেকে বিভিন্ন প্রজাতির ৪৩টি বন্যপ্রাণী এবং বেশ কয়েকটি বন্যপ্রাণীর চাড়মা উদ্ধার করা হয়েছে। অবৈধভাবে ওই সব বন্যপ্রাণী এবং বন্যপ্রাণির চামড়া সেখানে রাখা হয়। ইকোপার্ক কর্তৃপক্ষ ওই সব বন্যপ্রাণী রাখার কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।

—ইউএনবি