সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

পাঁচ তারকা হোটেল খেতে গিয়ে ২০তলা থেকে লাফ দিয়ে যুবকের আত্মহত্যা

ফাইল ছবি

চট্টগ্রামের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুর ২০ তলা থেকে লাফ দিয়ে এক যুবক আত্মহত্যা করেছেন। সোমবার (১৫ নভেম্বর) রাত ৯টার দিকে হোটেলের উপর থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছে ।

নিহত আরিফ কবির (২৪) ঢাকার মোহাম্মদপুর থানার তাজমহল রোডের এনামুল কবিরের ছেলে।

কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) শিমুল চন্দ্র দাশ জানান, হোটেল রেডিসন ব্লু’র ২০ তলায় অবস্থিত মেজুদা রেস্টুরেন্ট ও বারে নাস্তা করেন ওই যুবক। পরে বিল পরিশোধ না করে অস্বাভাবিক আচরণ করতে থাকেন। এক পর্যায়ে তিনি রেস্টুরেন্টের চেয়ারে ঘুমিয়ে পড়েন। পরবর্তীতে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ আবার বিল চাইলে তিনি আচমকা ২০ তলার রেলিং থেকে লাফ দিয়ে হোটেলের ৬ তলার স্প্যা’র ছাদে পড়েন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) চৌধুরী রেজাউল করিম বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পরীক্ষা, মোবাইলের কল রেকর্ড সংগ্রহসহ তদন্ত করে পুরো ঘটনা দেখা হচ্ছে। আরিফ রেস্টুরেন্টে কাদের সঙ্গে গেছে তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

—-ইউএনবি