সাম্প্রতিক
সাজেকে অবরোধ-গুলিবর্ষণ, সেনাবাহিনীর সহায়তায় নিরাপদে ফিরলেন ৩ হাজার পর্যটক প্রধানমন্ত্রীর জাপান সফরে টোকিও থাকবেন না রাষ্ট্রদূত, ফেরানো হলো ঢাকায় মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে বড় হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্র-ইসরাইলের দেশে সাইবার হামলা নিয়ে উচ্চ সতর্কতা জারি আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি, এনইআইআর চালু করছে বিটিআরসি কক্সবাজারে সাগরে নেমে নিখোঁজ আরও এক পর্যটকের মরদেহ উদ্ধার, মৃত্যু বেড়ে ৫ দাম্মাম ও রিয়াদগামী বিমানের সব ফ্লাইট আবারও স্থগিত ৪৩০ রান তাড়া করে শ্রীলঙ্কার অবিশ্বাস্য জয়, শেষ বলে রেকর্ড সৌদি কারাগারে দণ্ডপ্রাপ্ত আরও ২০ বাংলাদেশি, শাস্তির তথ্য চাইল বাংলাদেশ
Skip to content

সু চির সঙ্গে ভালো আচরণ করা হচ্ছে: মিয়ানমার সেনাবাহিনী

অনলাইন ডেস্ক :

মিয়ানমারে গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিকে আটক রাখা হলেও তার সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে না বলে দাবি দেশটির সেনাবাহিনীর। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে মিয়ানমারের সেনা মুখপাত্র জেনারেল জ মিন তুন বলেছেন, সু চি ভালো অবস্থায় আছেন। মিয়ানমারে গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। গ্রেপ্তার করা হয় অং সান সু চিসহ তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) শীর্ষ নেতাদের। তখন থেকে ৭৬ বছর বয়সী সু চিকে গৃহবন্দী রাখা হয়েছে। সেনা মুখপাত্র মেজর জেনারেল জ মিন তুনের দাবি, সু চি ভালো আছেন। তিনি বলেন, ‘আমরা তাকে (সু চিকে) বন্দী করলেও বাড়িতে আপনজনদের মধ্যে থাকার সুযোগ দিয়েছি। তিনি তো গৃহবন্দী আছেন।’ ঔপনিবেশিক যুগের রাষ্ট্রীয় গোপনীয়তা আইন ভঙ্গের দায়ে সু চির বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। দুর্নীতি ও অবৈধভাবে ওয়াকিটকি রাখার অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে। তাকে মুক্তি দেওয়ার জন্য মিয়ানমারের সেনা সরকারের প্রতি আহ্বান জানিয়ে যাচ্ছে জাতিসংঘ।