সাম্প্রতিক
সাজেকে অবরোধ-গুলিবর্ষণ, সেনাবাহিনীর সহায়তায় নিরাপদে ফিরলেন ৩ হাজার পর্যটক প্রধানমন্ত্রীর জাপান সফরে টোকিও থাকবেন না রাষ্ট্রদূত, ফেরানো হলো ঢাকায় মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে বড় হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্র-ইসরাইলের দেশে সাইবার হামলা নিয়ে উচ্চ সতর্কতা জারি আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি, এনইআইআর চালু করছে বিটিআরসি কক্সবাজারে সাগরে নেমে নিখোঁজ আরও এক পর্যটকের মরদেহ উদ্ধার, মৃত্যু বেড়ে ৫ দাম্মাম ও রিয়াদগামী বিমানের সব ফ্লাইট আবারও স্থগিত ৪৩০ রান তাড়া করে শ্রীলঙ্কার অবিশ্বাস্য জয়, শেষ বলে রেকর্ড সৌদি কারাগারে দণ্ডপ্রাপ্ত আরও ২০ বাংলাদেশি, শাস্তির তথ্য চাইল বাংলাদেশ
Skip to content

ভারতকে হারিয়ে ফাইনালে রুবেল-দিয়া

নিজস্ব প্রতিবেদক:

এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপসে বাংলাদেশের ছিল না কোনো সাফল্য। মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ও দিয়া সিদ্দীকি জুটির হাত ধরে কাটছে সে খরা। এই জুটি উঠেছেন রিকার্ভ মিশ্র দ্বৈতের ফাইনালে। আর্মি স্টেডিয়ামে মঙ্গলবার সেমি-ফাইনালে ভারতের অঙ্কিতা ভক্ত ও কপিল জুটিকে ৫-৪ সেট পয়েন্টে হারান রুবেল-দিয়া। আগামী ১৯ নভেম্বর সেরা হওয়ার লড়াইয়ে তারা মুখোমুখি হবেন দক্ষিণ কোরিয়ার জুটির। এর আগে কোয়াটার-ফাইনালের বৈতরণী রুবেল-দিয়া পার হন সহজ জয়ে। ইরানের মাহতা আব্দুল্লাহি-রেজা শাবানি জুটিকে তারা হারান ৬-২ সেট পয়েন্টে। রিকার্ভ পুরুষ দলগত বিভাগে জমজমাট লড়াই করে আশা জাগিয়ে ফাইনালে উঠতে পারেনি বাংলাদেশ। রোমান সানা-রুবেল-রামকৃষ্ণ সাহাকে নিয়ে গড়া দল বাই পেয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠে। উজবেকিস্তানকে ৬-০ হারিয়ে ওঠে পরের ধাপে। সেমি-ফাইনালে ভারতের বিপক্ষে ৪-৪ সমতার পর একটি করে তির ছোঁড়ার পর্বেও ছিল ২৭-২৭ সমতা। কিন্তু ভারতের আর্চারদের তির ‘বুলস আইয়ের’ কাছাকাছি থাকায় ফাইনালে ওঠে তারা। ব্রোঞ্জের লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান। মেয়েদের দলগত রিকার্ভেও সেমি-ফাইনালে হেরেছে নাসরিন আক্তার, বিউটি রায় ও দিয়াকে নিয়ে গড়া বাংলাদেশ দল। উজবেকিস্তানকে ৫-৩ ব্যবধানে হারিয়ে সেমি-ফাইনালে ওঠার পর শক্তিশালী দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ সেট পয়েন্টে হেরে যায় বাংলাদেশ। ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে দিয়াদের প্রতিপক্ষ ভিয়েতনাম।