সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

বিএনপি নেতা মির্জা আব্বাস হাসাপাতালে ভর্তি

ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস মঙ্গলবার দিবাগত রাতে বুকে ব্যথা নিয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।

আব্বাসের ব্যক্তিগত সহকারী আসিফ সোহান বলেন, ‘স্যার (আব্বাস) রাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় দ্রুত এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়।’

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, অবিভক্ত ঢাকার সাবেক মেয়র এবং সাবেক মন্ত্রী আব্বাসকে রাত দেড়টার দিকে হাসপাতালে নিয়ে কিছু প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষা করানোর পর ভর্তি করা হয়।

তিনি বলেন, বিএনপি নেতা হৃদরোগ বিশেষজ্ঞ শাহাবুদ্দিন তালুকদারের অধীনে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসা নিচ্ছেন।

রফিকুল বলেন, ‘উনার অবস্থা আগের চেয়ে ভালো। এখন উনাকে ঘুম পড়িয়ে রাখা হয়েছে।’

এদিকে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াও শনিবার থেকে হাসপাতালের সিসিইউতে চিকিৎসা নিচ্ছেন।

–ইউএনবি