সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

প্রবল বৃষ্টিতে অন্ধ্র প্রদেশে নিহত ১৭, নিখোঁজ শতাধিক

অনলাইন ডেস্ক :

ভারতের অন্ধ্র প্রদেশে প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় এখন পর্যন্ত ১৭ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। এ ছাড়া নিখোঁজ রয়েছেন আরও শতাধিক মানুষ। গত মঙ্গলবার থেকেই রাজ্যটিতে বৃষ্টিপাত হচ্ছে। খবর প্রকাশ করেছে এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা গেছে, মন্দিরের শহর বলে পরিচিত রাজ্যের তিরুপতিতে শত শত তীর্থযাত্রী বন্যায় আটকা পড়েছেন। তিরুমালা পাহাড়ে যেতে রাস্তাঘাট এবং হাঁটার পথসহ আশপাশের বাড়িঘর ও মন্দিরগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। তিরুপতির উপকণ্ঠে অবস্থিত স্বর্ণমুখী নদী প্লাবিত হয়েছে এবং জলাধারগুলো উপচে পড়ছে। অসংখ্য মানুষ এই বন্যায় আটকা পড়েছেন। রাষ্ট্রীয় পরিবহনের তিনটি বাস বিকল হয়ে পড়েছে এবং সেখান থেকে অন্তত ১২ জনকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশ এবং রাজ্যের দুর্যোগ মোকাবিলা টিম পাঠানো হয়েছে। ফলে উদ্ধার তৎপরতা পুরোদমে চলছে। বন্যায় রেললাইন, সড়ক ও বিভিন্ন স্থান ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রায়ালসীমা অঞ্চল। এ ছাড়া চিত্তুর, কাদাপা, কুরনুল এবং অনন্তপুর জেলায়ও বন্যার প্রভাব পড়েছে। কাদাপা বিমানবন্দর ২৫ নভেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।