Skip to content

Upcoming
France
0-0
Senegal
Source: ESPN

বিশ্বজুড়ে করোনা আক্রান্ত ২৫ কোটি ৭১ লাখ ছাড়িয়েছে

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

বিশ্বব্যাপী টিকাদান কার্যক্রম চলমান থাকলেও করোনা আক্রান্ত ও মৃত্যু সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ছে। যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, রবিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২৫ কোটি ৭১ লাখ ৫৬ হাজার ৫৭০ জন এবং মোট মৃতের সংখ্যা ৫১ লাখ ৪৬ হাজার ১৩৬ জনে দাঁড়িয়েছে।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা চার কোটি ৭৭ লাখ ১ হাজার ৮৬৮ জন এবং মৃত্যুবরণ করেছে সাত লাখ ৭১ হাজার ১৩ জন।

এদিকে, দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ছয় লাখ ১২ হাজার ৫৮৭ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে দুই কোটি ২০ লাখ ১২ হাজার ১৫০ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।

বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট তিন কোটি ৪৪ লাখ ৯৯ হাজার ৯২৫ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ৬৫ হাজার ৩৪৯ জনে।