সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

১ ডিসেম্বর থেকে টিকাপ্রাপ্ত বিদেশিরা যেতে পারবেন অস্ট্রেলিয়া

অনলাইন ডেস্ক :

করোনা মহামারি মোকাবিলায় বিদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল অস্ট্রেলিয়া সরকার। সেই নিষেধাজ্ঞা এখন শিথিল করা হচ্ছে। আগামী বুধবার থেকে করোনার দুই ডোজ টিকা নেওয়া ভিসাধারী বিদেশিরা অস্ট্রেলিয়ায় যেতে পারবেন। গত সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন এ তথ্য জানান। খবর বিবিসির ২০২০ সালের মে মাসে আন্তর্জাতিক সীমান্ত বন্ধ করে দেয় অস্ট্রেলিয়া। এরপর থেকে কেবল সীমিত সংখ্যক নাগরিক ও স্থায়ী বাসিন্দারাই দেশটিতে প্রবেশের অনুমতি পেয়েছেন। কিন্তু ভিসাধারী বিদেশিদের অনুমতি মিলছিল না। ধারণা করা হচ্ছে, আগামী ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত দেশটিতে ২ লাখ মানুষ ভ্রমণ করতে পারেন। মহামারির কারণে অস্ট্রেলিয়ার অর্থনীতি বড় ধরনের ধাক্কা খেয়েছে। কেননা দেশটির অর্থনীতির অধিকাংশ নির্ভর করে বৈদেশিক শ্রমিক ও শিক্ষার্থীদের ওপর। নিষেধাজ্ঞা শিথিল করায় দক্ষ অভিবাসী ও বিদেশি শিক্ষার্থীরা অস্ট্রেলিয়ায় প্রবেশের সুযোগ পাচ্ছেন। তবে তাদের করোনা টেস্টের নেগেটিভ সনদ দেখাতে হবে। ২০১৯ সালের হিসাব অনুযায়ী, বিদেশি শিক্ষার্থীদের পড়াশোনা বাবদ অস্ট্রেলিয়া আয় করেছে ৪০ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার।