সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

ইয়েমেন যুদ্ধে ১৩ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা জাতিসংঘের

অনলাইন ডেস্ক :

জাতিসংঘের নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালের শেষে প্রত্যক্ষ ও পরোক্ষ মিলে সৌদি জোটের সঙ্গে যুদ্ধরত ইয়েমেনে মৃত্যু তিন লাখ ৭৭ হাজারে দাঁড়াবে। দেশটিতে ২০৩০ সালের মধ্যে সংঘাত, ক্ষুধা ও দারিদ্র্যের কারণে প্রায় ১৩ লাখ মানুষের মৃত্যু হতে পারে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।জাতিসংঘের উন্নয়ন সংস্থার (ইউএনডিপি) প্রকাশিত প্রতিবেদনে গত মঙ্গলবার বলা হয়, ইয়েমেনে মৃতের এ সংখ্যার মধ্যে প্রায় ৭০ শতাংশ হবে পাঁচ বছরের কম বয়সী শিশু।প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইয়েমেনে অপুষ্টিজনিত সমস্যায় পড়তে পারে ৯২ লাখ মানুষ এবং দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী মানুষের সংখ্যা প্রায় দুই কোটি ২০ লাখ হতে পারে। এ ছাড়া ১৩ লাখের মধ্যে পরোক্ষ কারণে ৬০ শতাংশ মৃত্যু ঘটতে পারে বলে জানিয়েছে ইউএনডিপি। এ প্রসঙ্গে ইউএনডিপির প্রশাসক আচিম স্টেইনার জানান, ইয়েমেনে যুদ্ধের ময়দানের তুলনায় রোগ- শোক-ক্ষুধায় বেশি মানুষের মৃত্যুর পরিস্থিতি তৈরি হয়েছে। একে ইতিহাসের অন্যতম ভয়াবহ মানবিক সংকট বলে দাবি করছেন তাঁরা। ইয়েমেনে ২০১৪ সাল থেকে সংঘাত চলছে। ২০১৫ সাল থেকে ওই সংঘাতে যোগ দেয় সৌদি জোট।