Skip to content

Upcoming
France
0-0
Senegal
Source: ESPN

গাজীপুরে মা-মেয়ের লাশ উদ্ধার

গাজীপুর সিটি করপোরেশনের দেশী পাড়া এলাকা থেকে বুধবার রাতে ২৫ বছরের নারী ও তার পাঁচ বছরের মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

গাজীপুর মেট্রোপলিটন সদর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) রিপন চন্দ্র জানান, নগরের দেশী পাড়া এলাকায় সড়কের পাশে মা-মেয়ের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে রাত ১০টার দিকে মরদেহগুলো উদ্ধার করে।

পুলিশের ধারণা, দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে মা-মেয়ের গলা কেটে হত্যা করেছে।

রিপন চন্দ্র জানান, ময়নাতদন্তের জন্য লাশগুলো শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া হত্যাকাণ্ডের কারণ জানতে তদন্ত চলছে।

–ইউএনবি