সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

কচুয়ায় বাস-সিএনজি সংঘর্ষে ৩ শিক্ষার্থী নিহত

ছবি: সংগৃহীত

চাঁদপুরের কচুয়ায় বিআরটিসি বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি চালকসহ দু’জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলায় বিশ্বরোড এলাকার কড়ইয়া এলাকায় এই দুঘর্টনা ঘটে।

নিহতরা হলেন-উর্মি মজুমদার (২৪), রিফাত হোসেন (২২) ও সাদ্দাম হোসেন (২৮)। তাদের সবার বাড়ি কচুয়ায়।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দীন জানান, সকাল ৮টার দিকে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে যাওয়ার জন্য ওই শিক্ষার্থীরা সিএনজিযোগে হাজিগঞ্জে আসছিলেন। পথে চাঁদপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিআরটিসি বাসের সাথে শিক্ষার্থীদের বহনকারী সিএনজিটি মুখোমুখি সংর্ঘষ হয়। এতে সিএনজিটি দুমড়ে মুছড়ে যায় এবং ঘটনাস্থলেই রিফাত ও সাদ্দাম নিহত। এ সময় কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে উর্মিও মারা যান। আহতদের কচুয়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনাকবলিত বাস ও সিএনজি জব্দ করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

—ইউএনবি