সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

সোমালিয়ায় ভয়াবহ বিস্ফোরণ, বহু হতাহত

অনলাইন ডেস্ক :

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে একটি ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন নিহত এবং আরও ২৩ জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার সকালের দিকে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর ঘটনাস্থলের চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে এবং সেখান থেকে গোলাগুলির শব্দও শোনা গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। আমিন অ্যাম্বুলেন্স সার্ভিসের পরিচালক আবদি কাদির আবদি রাহমান বলেন, এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি যে পাঁচজন নিহত হয়েছেন এবং আরও ২৩ জন আহত হয়েছেন। ওসমান হসপিটালের এক নার্স রয়টার্সকে বলেন, বিস্ফোরণের শব্দে সবকিছু কেঁপে উঠেছিল। এরপরেই গোলাগুলির শব্দ শোনা গেছে। তিনি জানান, বিস্ফোরণের সময় তিনি ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েন। পরে সেখান থেকে তাকে উদ্ধার করা হয়। ওই নার্স বলেন, আমাদের হাসপাতালের দেয়াল ধসে পড়েছে। তিনি আরও জানান, ওই হাসপাতালের বিপরীত দিকে অবস্থিত একটি স্কুলও ধসে পড়েছে। তবে ঠিক কতজন মারা গেছেন সে বিষয়টি নিশ্চিত করতে পারেননি তিনি। ওই হামলার দায় স্বীকার করেছে সোমালিয়ার সশস্ত্র গোষ্ঠী আল শাবাব। আল কায়েদার সঙ্গে সম্পৃক্ত ওই গোষ্ঠী তাদের আনদালুস রেডিও চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে জানান, আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষী কনভয় দ্বারা সংরক্ষিত পশ্চিমা কর্মকর্তাদের লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে।