সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

চট্টগ্রামে ধোঁয়ার কুণ্ডলি দেখা যাচ্ছিল স্টেডিয়ামের গ্যালারি থেকেও

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক :
চট্টগ্রামের সাগরিকায় বিসিক শিল্প এলাকার একটি রাসায়নিকের কারখানায় আগুন লাগার পর ফায়ার সার্ভিস তা নিয়ন্ত্রণে এনেছে।

ফায়ার সর্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়্ খবর পেয়ে অগ্নি নির্বাপক বাহিনীর ১২টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

চট্টগ্রাম নগর পুলিশের পাহাড়তলী জোনের সহকারী কমিশনার মুকুল চাকমা জানান, শুক্রবার বেলা সাড়ে ১০টার দিকে হোমল্যান্ড নামের ওই রাসায়নিক কারখানায় আগুন লাগে।

ওই কারখানা থেকে আধা কিলোমিটার দূরে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তানের টেস্ট ম্যাচ চলছে। কারখানা থেকে ওঠা ধোঁয়ার কুণ্ডলি দেখা যাচ্ছিল স্টেডিয়ামের গ্যালারি থেকেও।

কারখানায় আগুন লাগার পর কর্মীরাই আগুন নেভাতে কাজ শুরু করেন। কিন্তু রাসায়নিকের আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। কয়েকটি রাসায়নিকের ড্রাম বিস্ফোরিত হয় বলেও প্রত্যক্ষদর্শীরা জানান।

তাৎক্ষণিকভাবে কারও হতাহতের খবর পাওয়া যায়নি। ওই কারখানায় কীভাবে আগুন লেগেছে তাও এখনও স্পষ্ট নয়।