সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

টঙ্গীর মাজার বস্তিতে ভয়াবহ আগুন, ৫০০ ঘর পুড়ে ছাই

গাজীপুরের টঙ্গীর মাজার বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার ভোররাত ৪টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ওই বস্তিতে অগ্নিকাণ্ডে ৫০০টির বেশি বস্তিঘর পুড়ে গেছে।

এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে শত শত মানুষ নিঃস্ব হয়ে গেছে।

গাজীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মোহাম্মদ মানিক-উজ-জামান জানান, টঙ্গীর মাজার বস্তির একটি ঘর থেকে ভোর ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়।

চিৎকার শুনে বস্তিবাসীরা ঘর থেকে বেরিয়ে আসতে পারলেও আগুনে তাদের সব জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়।

তিনি বলেন, টঙ্গী ও উত্তরাসহ বিভিন্ন ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট দুই ঘণ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। তবে, কী কারণে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়।

স্থানীয়রা বলছেন আগুন নেভাতে গিয়ে কমপক্ষে পাঁচ জন আহত হয়েছেন।

আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানিয়েছেন।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন বলেন, আগুনে পুড়ে ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিকভাবে খাদ্য সহায়তাসহ সবধরনের সহযোগিতা দেয়া হবে।

–ইউএনবি