সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

চট্টগ্রামে বাসচালককে পিটিয়ে হত্যা, প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানার আতুরার ডিপু এলাকায় নোহা গাড়িকে সাইট না দেয়ায় বাসচালককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদে চট্টগ্রাম-খাগড়াছড়ি ও চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে বাস চলাচল বন্ধ এবং হাটহাজারীতে সড়ক অবরোধ করে পরিবহন শ্রমিকরা।

নিহত আব্দুর রহিম ৩নং সিটি সার্ভিস বাসের চালক ও রাউজানের গহিরা এলাকার বাসিন্দা।

জানা গেছে, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে পাঁচলাইশ থানাধীন আমিন জুটমিল ১ নম্বর গেইট এলাকায় নোহা গাড়িকে সাইট না দেয়ায় দ্রুতযান স্পেশাল সার্ভিস নামে ওই বাসচালককে বেধড়ক মারধর করে নোহার যাত্রীরা। পরে চালককে বাসের যাত্রীরা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। রাত সাড়ে ১০টায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় রহিম মারা যান।

এদিকে চালক রহিম হত্যার বিচারের দাবিতে শনিবার সকালে হাটহাজারী বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হয়ে পরিবহন শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। শ্রমিকরা সকাল ৬টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত হাটহাজারীতে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ করে রাখে। তবে দুপুরে পর্যন্ত চট্টগ্রাম খাগড়াছড়ি সড়কে বাস চলাচল বন্ধ রেখেছে বাস শ্রমিকরা।

হাইওয়ে পুলিশের রাউজান থানার ওসি কামরুল আজাদ বলেন, ‘বাসচালককে পিটিয়ে হত্যার ঘটনায় সকালে পরিবহন শ্রমিকরা সড়ক অবরোধ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের সরিয়ে দিয়েছি। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’

চট্টগ্রাম পরিবহন মালিক গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহজাহান বলেন, রাস্তায় সাইট না দেয়ার মত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমাদের এক বাসচালককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার সহকর্মীরা বিক্ষোভ করেছেন। আমরা ঘটনার দ্রুত বিচার দাবি করছি। হামলায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচি দেয়া হবে বলে জানান তিনি।

—ইউএনবি