Skip to content

Upcoming
France
0-0
Senegal
Source: ESPN

২৪ ঘণ্টায় রামেকে করোনায় আরও ৭ জনের মৃত্যু

ফাইল ছবি

জেলা প্রতিনিধি:

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তারা সবাই মারা যান। এদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের তিনজন এবং রাজশাহী, নাটোর, নওগাঁ ও পাবনার একজন করে রয়েছে।

হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, ‘গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ওয়ার্ডে সাতজন মারা গেছেন। এদের মধ্যে তিনজনই করোনার হটস্পট চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকার বাসিন্দা। অন্যদের মধ্যে রাজশাহীর একজন, নওগাঁর একজন, পাবনার একজন ও নাটোরের একজন রয়েছে। স্বাস্থ্যবিধি মেনে তাদের মরদেহ দাফনের পরামর্শ দেয়া হয়েছে’।

এ নিয়ে চলতি মাসের সাত দিনে এই হাসপাতালে ৬০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা পজিটিভ ছিল ৪২ জনের। উপসর্গ নিয়ে মারা যাওয়াদের অধিকাংশেরই পরে পজিটিভ রিপোর্ট এসেছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।