সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আনুষ্ঠানিক আলোচনা শুরু

অনলাইন ডেস্ক :

ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রুশ প্রতিনিধি মিখাইল উলিয়ানভ বলেছেন, ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আনুষ্ঠানিক আলোচনা শুরু হওয়ার আগে ইরানের সঙ্গে পাঁচ জাতিগোষ্ঠীর অনানুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক চলছে। সোমবার থেকে মূল আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। ভিয়েনা সংলাপে রাশিয়ার প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন মিখাইল উলিয়ানভ। তিনি আজ এক টুইটার বার্তায় লিখেছেন, সোমবারের আনুষ্ঠানিক আলোচনার পূর্ব প্রস্তুতি হিসেবে ইরানের সঙ্গে প্রতিটি দেশের আলাদা আলাদা দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। আজ সোমবার থেকে শুরু হতে যাওয়া সংলাপে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, চীন ও রাশিয়া অংশ নেবে। এই পাঁচ দেশের সঙ্গে আমেরিকা মিলে ২০১৫ সালে ইরানের সাথে পরমাণু সমঝোতা সই করেছিল। কিন্তু ২০১৮ সালে আমেরিকা একতরফাভাবে ওই সমঝোতা থেকে বেরিয়ে গেলে এটি নিয়ে চরম অচলাবস্থা তৈরি হয়। সে অচলাবস্থা কাটিয়ে ওঠার লক্ষ্যে সোমবার ভিয়েনা বৈঠক শুরু হচ্ছে।উলিয়ানভ আরো বলেন, ভিয়েনা সংলাপ থেকে কোনো ফল বের করে আনার জন্য সব পক্ষকে উল্লেখযোগ্য প্রচেষ্টা চালাতে হবে। এর আগে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী ও প্রধান পরমাণু আলোচক আলী বাকেরি-কানি গত শনিবার ভিয়েনা পৌঁছান। তিনি তেহরান ত্যাগের প্রাক্কালে সাংবাদিকদের বলেন, পরমাণু সমঝোতার আওতায় থাকা সব নিষেধাজ্ঞার পাশাপাশি ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি অনুসরণ করে ইরানের ওপর যত নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তার সব প্রত্যাহার করে হলেই কেবল ভিয়েনায় কোনো চুক্তি সই হওয়ার সম্ভাবনা তৈরি হবে। পার্সটুডে