সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

আনন্দ-উৎসব উদযাপনে জমকালো সাজে স্পেন

অনলাইন ডেস্ক :

বড়দিন ঘনিয়ে আসায় সাজ সাজ রব এখন স্পেনে। আনন্দ উৎসব উদযাপনে জমকালো আয়োজন করছে দেশটির মানুষ। বড়দিন উপলক্ষে দক্ষিণ ইউরোপের দেশ স্পেনের রাজধানী মাদ্রিদসহ বড় বড় শহরের সরকারি স্থাপনা, রাস্তাঘাট, ধর্মীয় উপাসনালয় এবং বিশেষ বিশেষ স্থানগুলো ইতোমধ্যে বর্ণিল সাজে সাজানো হয়েছে। গতবার করোনার কারণে উৎসবে ভাঁটা পড়লেও এবার উৎসব আমেজে মেতেছেন দেশটির মানুষ। শহরের রাস্তাগুলো এখন লোকে-লোকারণ্য। বার, রেস্তোরাঁ থেকে শুরু করে শপিংমলে মানুষের ভিড় বাড়ছে। ব্যবসায়ীরাও বর্তমানে ব্যস্ত সময় পার করছেন। পিছিয়ে নেই বাংলাদেশি ব্যবসায়ীরাও। মহামারি করোনার কারণে বিগত বছরের লোকসান কাটিয়ে মুনাফার আশায় দিন রাত পরিশ্রম করছেন তারা। এ ছাড়া যাদের বৈধ কাগজপত্র নেই তাদের রুটি-রুজির একমাত্র অবলম্বন রাস্তাঘাট কিংবা শপিংমলের সামনে পসরা সাজিয়ে যতটুকু সম্ভব উপার্জনের চেষ্টা করছেন।