সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ছবিতে তাসনুভা আনান শিশির

বাংলাদেশের প্রথম ট্রান্সজেন্ডার নারী সংবাদ পাঠিকা তাসনুভা আনান শিশিরের ছবি টাইম ম্যাগাজিনের ২০২১ সালের বর্ষসেরা ১০০ ছবিতে স্থান পেয়েছে।
চলতি বছরের ৮ মার্চ বিশ্ব নারী দিবস উপলক্ষে তিনি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন ‘বৈশাখী’তে নিয়মিত সংবাদ বুলেটিন পাঠ করেন।
দিনটি উপলক্ষে বৈশাখী টিভির বার্তাকক্ষে সহকর্মীদের সাথে একই শাড়ি পরা অবস্থায় তাঁর ছবিটি তোলেন বার্তা সংস্থা এএফফির চিত্রশিল্পী মুনির উজ জামান। আর তাঁর এ ছবিটিই বিখ্যাত এ ম্যাগাজিনের বর্ষসেরা ছবির তালিকায় স্থান করে নেয়।

টাইম তাদের ওয়েবসাইটে ছবিটির ক্যাপশনে লেখে, ‘৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশের প্রথম ট্রান্সজেন্ডার নারী সংবাদ পাঠিকা হিসেবে তাসনুভা আনান শিশির ঢাকায় তিন মিনিট সংবাদ পাঠ করেন। মুনির উজ জামান-এএফফি/গ্যাটে ইমেজ।’
এ বিষয়ে তাঁর অনুভূতি প্রকাশ করে শিশির বলেন, ‘বৈশ্বিক এই স্বীকৃতিতে আমি নিজ ও আমার সম্প্রদায়ের জন্য খুবই উত্তেজিত বিশেষ করে এমন একজন যিনি খুব প্রান্তিক পর্যায় থেকে এসেছে। আমার সম্প্রদায়ের মানুষের স্বীকৃতি পেতে হবে যে তারা সত্যিই কঠোর পরিশ্রম করে। এই ধরনের স্বীকৃতি সমাজে আমাদের মানুষের উন্নয়ন এবং যা তারা প্রাপ্য তা নিশ্চিত করতে আমাকে সহযোগিতা করবে।’

—ইউএনবি