সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

সিরাজগঞ্জে নির্বাচনী দায়িত্ব পালনকালে এসআই’র মৃত্যু

জেলা প্রতিনিধি:

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে মারা গেছেন আবুল কালাম আজাদ (৩৮) নামে পুলিশের উপপরিদর্শক (এসআই)। সোমবার (২৯ নভেম্বর) ভোর রাতে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আবুল কালাম আজাদ সিরাজগঞ্জ পুলিশ লাইনসে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি পাবনার ফরিদপুরের পাঁচপুংগলী গ্রামে। পুলিশ জানায়, গত রোববার তৃতীয় ধাপের নির্বাচনে উল্লাপাড়া থানাধীন ৪১ নম্বর ভোটকেন্দ্র দুর্গাপুর ইউনিয়নের শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দায়িত্ব পালন করছিলেন আবুল কালাম আজাদ। রাত ৭টার দিকে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে চিকিৎসার জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত ৩টার দিকে তার মৃত্যু হয়। আবুল কালাম আজাদের মৃত্যুতে সিরাজগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার হাসিবুল আলম গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।