সাম্প্রতিক
নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তিতে ক্রেতারা ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে? রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ, তদন্তে আরও ৪ জন হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে একজনের প্রাণহানি তিন ফিফটিতে বাংলাদেশের ৩১৭, প্রথম দিনেই নাটকীয় উত্থান-পতন শেখ হাসিনার আমলে দুই বিচার নিয়ে কী বলেছিলেন নাভি পিল্লাই? কংগ্রেসের বিরুদ্ধে বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার অভিযোগ বিজেপির মোটরসাইকেলে এসে বিকাশকর্মীদের গাড়িতে গুলি, দুই বস্তায় থাকা তিন কোটি টাকা লুট নাভি পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কোটি ২০ লাখ নিম্ন মধ্যবিত্ত
Skip to content

ভারত থেকে দেশে অনুপ্রবেশের সময় আটক ১৬

জেলা প্রতিনিধি:

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে দিয়ে অবৈধ পথে দেশে ফেরার সময় ১৬ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার ভোরে জেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- নড়াইল জেলার ডাংগা গ্রামের রাজ্জাক আলী খন্দকারের ছেলে মো. সাজ্জাদ আলী খন্দকার (৪০), তার স্ত্রী মোছা. সাজেদা খন্দকার (২৮), ছেলে রাহাত আলী খন্দকার (৭) ও মেয়ে মোছা. ফাতেমা খাতুন (৪)। একই গ্রামের কুদ্দুস মোল্লার ছেলে মুরাদ মোল্লা (৩৪), তার স্ত্রী ইসমত আরা (৩০), ছেলে মো. মাকসুদুল ইসলাম (১৪) ও নূর মোহাম্মদ (১২)। উপজেলার বড়নাল গ্রামের ইদ্রিস মল্লিকের মেয়ে মোছা. নিলুফা (৪৫), সদর উপজেলার বাহির গ্রামের শরিফুল ফকিরের মেয়ে মোছা. শিল্পী আক্তার (২২) ও খুলনা জেলার রাধামাধবপুর গ্রামের আকবর মোল্লার স্ত্রী নাজমা আক্তার (৪০) ও তার ছেলে রওশন খান (১৩)। বাগেরহাটের আবদুর রউফ হাওলাদারের ছেলে মো. শহিদুল ইসলাম (৪৫), তার স্ত্রী মোছা. শিউলি আক্তার (৩৪) ও মেয়ে মোছা. কুলছুম (১৫) ও পিরোজপুর জেলার দক্ষিণ ভবানিপুর গ্রামের আবদুস সুবহান মাঝির ছেলে রাসেল মাঝি (২০)।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান বলেন, সোমবার ভোরে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার সীমান্তে মাটিলা ও খোসালপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।