সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

দলীয় মনোনয়ন সংগ্রহ করলেন মেয়র আইভী

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিতে দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন বর্তমান মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। সোমবার (২৯ নভেম্বর) দুপুরে দলীয় কার্যালয় থেকে মেয়র আইভীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় কেন্দ্রীয় যুবলীগের উপদেষ্টা কমিটির সদস্য আমজাদ হোসেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবদুল কাদির, আদিনাথ বসু ও যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, ডা. সেলিনা হায়াৎ আইভীর পক্ষ থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। এদিকে নির্বাচনে অংশ নিদে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি চন্দন শীল ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদলও দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। যারা নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের অনুসারী হিসেবে পরিচিত। প্রসঙ্গত, জানুয়ারি মাসের শেষ সপ্তাহে বহুল আলোচিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণার কথা রয়েছে। এরই মধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র পদে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। আগামী ৩ ডিসেম্বর মনোনয়ন বোর্ডের বিশেষ সভায় মেয়র পদে নৌকার চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করা হবে।