সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থী নিহত

চট্টগ্রামে ট্রাক ও মোটসাইকেল সংঘর্ষে এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। নগরীর কোতোয়ালি থানার স্টেশন রোড মোটেল সৈকত এলাকায় সোমবার (২৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত জয়দ্বীপ দাসের (২১) বাড়ি কক্সবাজার। মীরসরাই ডিগ্রি কলেজ থেকে এবার তার এইচএসসি পরীক্ষা দেয়ার কথা ছিল।

চট্টগ্রামের পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান জানান, রাতে এক আত্মীয়ের বিয়ে খেয়ে চকবাজারের বাসার দিকে যাচ্ছিলেন জয়দ্বীপ দাস। পথে রিয়াজউদ্দিন বাজার মোটেল সৈকত সংলগ্ন এলাকার মোটরসাইকেলটি ট্রাককে অতিক্রম করতে গেলে ট্রাকের সাথে সংঘর্ষ হলে জয়দীপ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

—ইউএনবি