সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

দাগনভূঞায় বুদ্ধিজীবী ও বিজয় দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, ফেনী :
দাগনভূঞা উপজেলা প্রশাসনের আয়োজনে আসছে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা অফিসার্স ক্লাবে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন।
উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার তানিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান মো. শাহীন, রামনগর ইউপি চেয়ারম্যান কামাল উদ্দীন, সিন্দুরপুর ইউপি চেয়ারম্যান নুরনবী, রাজাপুর ইউপি চেয়ারমান কাশেদুল হক বাবর, ইয়াকু্বপুর ইউপি চেয়ারম্যান আবুল ফোরকান বুলবুল, সদর ইউপি চেয়ারম্যান বেলায়েত উল্যাহ, মাতুভূঞা ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, এসআই সুমন বড়ুয়াসহ প্রমুখ।