সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

গঙ্গাচড়ায় সরকারিভাবে চাল সংগ্রহের উদ্বোধন

জেলা প্রতিনিধি, রংপুর:
রংপুরের গঙ্গাচড়ায় সরকারিভাবে অভ্যন্তরিন আমন চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১লা ডিসেম্বর) উপজেলা খাদ্য গুদামে চাল সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তাসলীমা বেগম। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, খাদ্য কর্মকর্তা বিপ্লব কুমার সিংহ, প্রাণী সম্পদ কর্মকর্তা নুরুল আজিজ, সদ্যপদোন্নিপ্রাপ্ত উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মাহফুজার রহমান, ওসিএলএসডি সাবিহা সুলতানা, মিলার আইয়ুব আলীসহ খাদ্য বিভাগের কর্মচারি ও মিলারগণ উপস্থিত ছিলেন। সরকার কর্তৃক নির্ধারিত মূল্য ৪০ টাকা কেজি ধরে ৫৩৮ মেট্রিকটন আমন চাল চুক্তিবদ্ধ ৫৭ মিলারের কাছ থেকে সংগ্রহ করা হবে। এদিকে ধান সংগ্রহের জন্য নিয়ম মোতাবেক কর্তৃপক্ষ গত ২৫ নভেম্বর লটারি করলেও বাজারে ধানের দাম বেশী হওয়ায় কৃষক ধান দিতে আগ্রহী হচ্ছেনা।