সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

মুন্সিগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ সদস্য দগ্ধ

প্রতীকী ছবি

মুন্সিগঞ্জ সদর উপজেলায় একটি ভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই শিশুসহ একই পরিবারের চার জন দগ্ধ হয়েছে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪ টার দিকে উপজেলার পঞ্চসার ইউনিয়নের চর মুক্তারপুর শাহ সিমেন্ট রোড এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন কাওসার (৪২), তার স্ত্রী শান্তা (৩৮) এবং তাদের সন্তান ইয়াসিন (৬) ও ফাতেমা (৩)।

ঢাকা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, ভোর সাড়ে ৪টার দিকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে এবং এতে পরিবারের চার সদস্য দগ্ধ হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

দগ্ধদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠালে কর্মরত চিকিৎসক তাদেরকে ঢাকা মেডিকেলের শেখ হাসিনা বার্ন ইউনিটে স্থানান্তর করেন।

—ইউএনবি