সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

আগামীকাল থেকে নাটোরে ৭ দিনের কঠোর লকডাউন

জেলা প্রতিনিধি:

আগামীকাল বুধবার (৯ জুন) থেকে ১৫ জুন পর্যন্ত নাটোর সদর ও সিংড়া পৌরসভা এলাকায় সাত দিনের কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। সোমবার (০৭ জুন) রাত ১১টায় করোনা সংক্রান্ত জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে সোমবার দিবাগত রাত সোয়া ১টার নাটোরের জেলা প্রশাসক মোহামদ শাহরিয়াজ লকডাউনের ঘোষণা দেন।

তিনি জানান, লকডাউন চলাকালে জরুরি পণ্য সরবরাহ চালু থাকবে। জরুরি প্রয়োজন ছাড়া বের হওয়া যাবে নাম, এছাড়া বাইরে গেলে মাস্ক পরিধান বাধ্যতামূলক। আজ (০৮ জুন) বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

এদিকে, সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৫২ জনের নমুনা পরীক্ষা করে ৩৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে যেখানে শনাক্তের হার ৬৭ দশমিক ৩০ শতাংশ। তার আগের দিন এই হার ছিল ৫১ শতাংশ।

নাটোর জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৮৯৮ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৫০১ জন, মৃত্যু হয়েছে ২৮ জনের। সোমবার বিকেলে পর্যন্ত আক্রান্ত লোকজনের মধ্যে সদর হাসপাতালে ৩১ শয্যার বিপরীতে ভর্তি আছেন ৩৯ জন এবং হোম কোয়ারেন্টিনে রয়েছেন ৩৪৫ জন।