সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

যুক্তরাষ্ট্রেও ‘ওমিক্রন’ শনাক্ত

অনলাইন ডেস্ক :

এবার যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’ শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (২রা ডিসেম্বর) যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো এই ভ্যারিয়েন্টে আক্রান্ত শনাক্ত হয়েছে। যুক্তরাষ্ট্রে প্রথম যে ব্যক্তির ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে তিনি করোনার দুই ডোজ টিকাপ্রাপ্ত। ক্যালিফোর্নিয়ার এই বাসিন্দা গত ২২ নভেম্বর দক্ষিণ আফ্রিকা থেকে যুক্তরাষ্ট্রে ফেরেন। এর সাতদিনের মাথায় তিনি করোনা আক্রান্ত হন। খবর রয়টার্সের। শীতকালে করোনা মোকাবিলার কৌশল নির্ধারণে জোর কাজ চালিয়ে যাচ্ছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। মধ্য মার্চ পর্যন্ত ভ্রমণকারীদের জন্য টিকা বাধ্যতামূলক করা হতে পারে। এ ছাড়া আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য করোনা পরীক্ষার নিয়ম আরও কঠোর করার পরিকল্পনা করছে বাইডেন প্রশাসন। গত ২৪ নভেম্বর করোনার এই নতুন ধরন ওমিক্রন দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত নতুন ধরনকে প্রাথমিকভাবে ওমিক্রন বি.১.১.৫২৯ নামে ডাকা হচ্ছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ধরনটিকে ‘উদ্বেগজনক’ বলে আখ্যায়িত করেছে। এখন পর্যন্ত বিশ্বের অন্তত ২৪ দেশে করোনার নতুন ধরনটির সন্ধান মিলেছে।