সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

গঙ্গাচড়ায় সমাজসেবা অধিদফতরের সেবা বিষয়ে অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, রংপুর :
রংপুরের গঙ্গাচড়া উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার (২রা ডিসেম্বর) সমাজসেবা অধিদফতর কর্তৃক প্রদত্ত সেবা বিষয়ে উপজেলা পরিষদ হলরুমে অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোঃ আব্দুল মোতালেব সরকার। উপজেলা নির্বাহী অফিসার তাসলীমা বেগমের সভাপতিত্বে সেমিনারে গেস্ট অব অনারের বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অনিল চন্দ্র বর্মন। উপজেলা সমাজসেবা অফিসার মোসাদ্দকুর রহমান এর স্বাগত বক্তব্য ও সঞ্চালনায় সেমিনারে আরো বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আসিব ফেরদৌস, তথ্য সেবা কর্মকর্তা তাসলীম খুশবি সরকার, উপজেলা সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপার ভাইজার মলয় কান্তি প্রমুখ। সেমিনারে উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসার, ইউপি সচিব, সাংবাদিক ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।