সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

সাইফ গাদ্দাফির প্রেসিডেন্ট পদে লড়তে বাধা নেই

অনলাইন ডেস্ক :

লিবিয়ার নিহত সাবেক শাসক মুয়াম্মার আল গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম গাদ্দাফির দেশটির প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আর বাধা নেই। লিবিয়ার আদালত সাইফের আপিল গ্রহণ করায় প্রেসিডেন্ট পদে প্রার্থী হতে পারবেন তিনি। খবর আনাদুলো ও ডেইলি সাবাহর। আগামী শুক্রবার লিবিয়ার প্রেসিডেন্ট পদে ভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনে সাইফের অংশগ্রহণে নিষেধাজ্ঞা দিয়ে কয়েক দিন আগে রুল জারি করেছিলেন দেশটির আদালত। গত বৃহস্পতিবার সাবা আদালত সাইফের আবেদন গ্রহণ করে তাকে নির্বাচনে অংশ নেওয়ার আদেশ দেন। পরে দেশটির বেসরকারি টেলিভিশন আল আহরারের টুইটার পেজে টুইট করা হয়, সাইফ আল ইসলাম গাদ্দাফিকে লিবিয়ার প্রেসিডেন্ট পদে লড়ার সুযোগ করে দিয়েছেন সাবা কোর্ট। গত ১৪ নভেম্বর মনোনয়নপত্র জমা দেন সাইফ গাদ্দাফি। গত মঙ্গলবার সাইফের সঙ্গে আরও ২৫ প্রার্থীর মনোনয়ন বাতিল এবং ৭৩ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। জাতিসংঘের মধ্যস্থতায় লিবিয়া কর্তৃপক্ষ ও বিরোধী পক্ষগুলো নির্বাচনে যেতে রাজি হয়েছে। এই নির্বাচনে সাইফ গাদ্দাফিকে শক্ত প্রতিদ্বন্দ্বী মনে করা হচ্ছে।