সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

নাটোর: অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করেছে র‌্যাব

নাটোর সদর উপজেলায় শুক্রবার রাতে অপহৃত অষ্টম শ্রেণির এক ছাত্রীকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)। এর আগে মেয়েটির নানার বাড়ি থেকে তাকে অপহরণ করা হয়।

শনিবার র‌্যাবের কর্মকর্তারা জানিয়েছে, নাটোর সদর উপজেলার একডালা গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে অনিক হোসেন নামের এক অপহরণকারীকে আটক করা হয়েছে।

নাটোর র‌্যাবের উপ-অধিনায়ক রফিকুল ইসলাম জানান, মেয়েটিকে গত ২ ডিসেম্বর তার নানার বাড়ি থেকে অপহরণ করা হয়। মেয়েটির পরিবারের করা অভিযোগের ভিত্তিতে র‌্যাব একটি অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে এবং অপহরণকারীকে আটক করে।

–ইউএনবি