সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

মালিতে জঙ্গি হামলায় অন্তত ৩১ জন নিহত

অনলাইন ডেস্ক :

মালির মধ্যাঞ্চলে জঙ্গিদের হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। গত শুক্রবার একটি বাসে ওই হামলা হয়। হামলাকারীরা বাসটি থামিয়ে হত্যাযজ্ঞ চালায় বলে জানান বানকাসের মেয়র মৌলায়ে গুইন্দো। খবর বিবিসির। গুইন্দো বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘অস্ত্রধারী লোকজন গাড়িতে গুলি চালিয়ে টায়ার অকার্যকর করে দেয় এবং মানুষজনের ওপর গুলি চালায়।’ তিনি এবং নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় আরেক কর্মকর্তা হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছে বলে নিশ্চিত করেছেন। আহত এবং নিখোঁজের সংখ্যাও অনেক, বলেছেন তারা। কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, বন্দুকধারীরা প্রথমে গুলি চালিয়ে বাসটির চালককে হত্যা করে; এরপর যাত্রীবোঝাই বাসে আগুন ধরিয়ে দেয়। ঘটনাস্থলে প্রথম পৌঁছানো জরুরি বিভাগের কর্মীরা অন্তত ২৫টি পোড়া দেহ উদ্ধার করে বলে অভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত এক নথির বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স।