সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ ১৬ জন নিহত

অনলাইন ডেস্ক :

দারিদ্র্যপীড়িত ইয়েমেনের ওপর সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের বর্বর আগ্রাসন অব্যাহত রয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় সৌদি আরব ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তায়িজ প্রদেশে বিমান হামলা চালিয়েছে যাতে শিশুসহ ১৬ জন নিহত হন। ইয়েমেনের রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধের ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান উপেক্ষা করে সৌদি আরব দেশটিতে আগ্রাসনে অব্যহত রেখেছে। ইয়েমেনের আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল-মাসিরা জানিয়েছে, তায়িজ প্রদেশের মুকবানা এলাকায় একটি জনসমাবেশকে লক্ষ্য করে সৌদি আরব বিমান হামলা চালায়। আল-মাসিরা টেলিভিশনের খবরে বলা হয়েছে, হতাহতদের উদ্ধারে যাতে স্বাস্থ্য বিভাগের কর্মীরা এগিয়ে আসতে না পারে সেজন্য সেখানে শত্রুপক্ষের বিমান টহল দিতে থাকে এবং দফায় দফায় হামলা চালায়। সাম্প্রতিক দিনগুলোতে সৌদি আরব এবং তার ভাড়াটে সন্ত্রাসী দল ইয়েমেনের পশ্চিমাঞ্চলের উপকূলীয় এলাকায় হামলা জোরদার করেছে। এর মধ্যেই দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তায়িজ প্রদেশে গতকাল এই হামলা চালানো হলো।