সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

ভারতের কানপুরে মিনিবাস দুর্ঘটনায় নিহত ১৭

অনলাইন ডেস্ক :

ভারতের কানপুরে যাত্রীবাহী মিনিবাস এবং অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১৭ জন নিহত এবং আরও ৩০ জন আহত হয়েছেন।

কানপুরের আইজি মোহিত আগরওয়াল বলেন, ‘সাচেন্দির কাছে কিসাননগর এলাকাতে একটি টেম্পোর সঙ্গে মিনিবাসের সংঘর্ষ হয়। দ্রুতগতিতে আসা বাসটি ধাক্কা মারে টেম্পোতে। এর জেরে দুটি গাড়িই উল্টে যায়।

এনডিটিভির প্রতিবেদনে নরেন্দ্র মোদি দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন। দুর্ঘটনায় আহত সবার দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি। মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক টুইটে এই ঘোষণা দেওয়া হয়।
এছাড়া, প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে কানপুরের এই দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে দুই লাখ রুপি করে এবং আহতদের ৫০ হাজার রুপি করে সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।