সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

ভোলায় ‘বন্দুকযু‌দ্ধে’ দুই ‘জলদস্যু’ নিহত

ফাইল ছবি

ভোলার চরফ্যাশন উপজেলার পর্যটন এলাকা কুকরী-মুকরিতে কথিত ‘বন্দুকযু‌দ্ধে’ দুই জলদস্যু নিহত হয়ে‌ছে বলে জানিয়েছে র‍্যাব। তবে নিহ‌তদের নাম ও প‌রিচয় এখনও পাওয়া যায়‌নি। এ সময় তাদের কাছ থেকে পিস্তল উদ্ধারের দাবি করেছে র‍্যাব।

রবিবার সকালে ভোলা জেলা পুলিশ সুপার মো.সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে চরফ্যাশন দ‌ক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেনের জানান, র‌বিবার ভো‌রের দি‌কে দ‌ক্ষিণ আইচা থানার চর কুক‌রি মুক‌রি ইউনিয়‌নের এক নম্বর ওয়া‌র্ডে জা‌লিয়া খা‌লের পা‌শে র‍্যাব সদস্যরা অভিযান চালা‌য়। এ সময় জলদস্যুরা র‍্যাবকে লক্ষ্য ক‌রে গু‌লি ছোড়ে। এ সময় আত্মরক্ষায় র‍্যাবও পাল্টা গু‌লি ছো‌ড়ে। এতে দুজন জলদস্যু নিহত হয়।

তি‌নি জানান, এই সময় তাদের কাছ থেকে পিস্তল ও দা উদ্ধার করা হয়। নিহ‌তদের লাশ দ‌ক্ষিণ আইচা থানায় নি‌য়ে আসা হ‌য়ে‌ছে।

তবে এ ব্যাপারে র‍্যাবের কোনো ব্যক্তব্য পাওয়া যায়নি।

—ইউএনবি