সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

রামেক করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু

ফাইল ছবি

জেলা প্রতিনিধি :

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে আটজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রাজশাহীর ৫ জন, চাঁপাইনবাবগঞ্জের ৩ জন। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রসহ বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

বুধবার (৯ জুন) হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানিয়েছেন, মৃত ৮ জনের মধ্যে ৪ জন করোনা পজিটিভ ছিল, বাকি ৪ জনের ছিল উপসর্গ। হাসপাতালে করোনা রোগীর হার বৃদ্ধি পাওয়ায় করোনা ওয়ার্ডগুলোয় অতিরিক্ত বেড সংযোজন করা হয়েছে। সেন্ট্রাল অক্সিজেনের পাশাপাশি এসব রোগীর সিলিন্ডারের মাধম্যেও অক্সিজেন সরবরাহ করা হচ্ছে।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে করোনা ইউনিটে নতুন ৩৫ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ১৭ জন রাজশাহীর, ৯ জন চাঁপাইবাবগঞ্জের, নওগাঁর ৩ জন, মেহেরপুর, চুয়াডাঙ্গার একজন করে দুজন ভর্তি হয়েছেন। গেল ২৪ ঘণ্টায় ৪৮৮টি নমুনা পরীক্ষায় আক্রান্ত হয়েছে ১৯৯টি। করোনা শনাক্তের হার ৪০ শতাংশ। এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি আছেন ২৭৭ জন।