সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডে একই পরিবারের দগ্ধ ৪

ফাইল ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কুমার পাড়া গ্রামে সোমবার ভোররাতে একটি বাসায় অগ্নিকাণ্ডে একই পরিবারের দুই শিশুসহ চার জন দগ্ধ হয়েছেন।
দগ্ধরা হলেন, ব্যবসায়ী সোলায়মান (৪২), তার স্ত্রী রীমা আক্তার (৩১), ছেলে মাহিদ (১৩), ছেলে আরশ (৩)।
সোলায়মানের চাচাতো ভাই ইউনুস জানান, ভোররাতে গ্যাস সিলিন্ডারের পাইপে লিকেজ হয়ে একতলা বাসায় জমে থাকা গ্যাস থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা দেয়া হচ্ছে বলে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানিয়েছেন।

—ইউএনবি