সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

বঙ্গোপসাগর থেকে ১৩ জেলে উদ্ধার

বঙ্গোপসাগরে পাঁচ দিন ধরে মাছ ধরার ট্রলারে আটকে থাকা ১৩ জেলেকে রবিবার উদ্ধার করেছে কোস্টগার্ড সদস্যরা। গত ২৮ নভেম্বর বরগুনা জেলার পাথরঘাটা এলাকা থেকে মাছ ধরতে বঙ্গোপসাগরে গিয়েছিলেন তারা।

১ ডিসেম্বর তাদের মাছ ধরার ট্রলারটি মোবাইল নেটওয়ার্কের বাইরে চলে যায়। এই কারণে তাদের পাঁচ দিন সাগরে ভাসমান অবস্থায় থাকতে হয়।

রবিবার, তারা তাদের মোবাইল নেটওয়ার্ক ফিরে পেলে জাতীয় জরুরি হেল্পলাইন নম্বর ৯৯৯-এ কল করতে সক্ষম হয়। পরে ৯৯৯ অপারেটররা বিষয়টি কোস্ট গার্ডকে অবহিত করে। ট্রলারটির সন্ধানের পর রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে হাতিয়ার নিঝুম দ্বীপ থেকে ১৫ কিলোমিটার দূরে আটকে পড়া জেলেদের উদ্ধার করে কোস্টগার্ড সদস্যরা।

—ইউএনবি