সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

ইরাকে বিস্ফোরণে নিহত ৪

অনলাইন ডেস্ক :

ইরাকের বসরা নগরীতে বোমা বিস্ফোরণে অন্তত চার জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও চার জন। গত মঙ্গলবার ইরাকি সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে। এক বিবৃতিতে সামরিক বাহিনী বলেছে, একটি মোটরসাইকেলে বিস্ফোরক ছিল। এটি বিস্ফোরিত হলে কাছে থাকা দুটি গাড়িতে আগুন ধরে যায়। এতে চার জন নিহত হয়। সিকিউরিটি মিডিয়া সেলের প্রধানের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘ফরেনসিক বিশেষজ্ঞ এবং বিশেষায়িত কারিগরি দল এখনও বিস্ফোরণের প্রকৃতি নির্ণয় করতে এবং আরও বিস্তারিত জানতে ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। তদন্ত এবং প্রযুক্তিগত প্রতিবেদনগুলো শেষ করার পরে সেলটি পরবর্তী বিবৃতিতে বিস্তারিত বিবরণ জানাবে।’ এ ঘটনার জন্য তাৎক্ষনিকভাবে কেউ দায় স্বীকার করেনি। তবে বসরার গভর্নর আসাদ আল ইদানি জানিয়েছেন, এতে দায়েশের (ইসলামিক স্টেট) সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।