সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

চট্টগ্রামে ঝুট গুদামে আগুন

চট্টগ্রাম মহানগরীর বায়োজিদ বোস্তামী এলাকার একটি গার্মেন্টেসের ঝুট গুদামে আগুন লাগার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে আতুরার ডিপো চিটাগং পার্কের সামনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে নগরীর বিভিন্ন স্টেশন থেকে ফায়র সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে কপিল উদ্দিন জানান, নগরী আতুরার ডিপো এলাকার চিটাগং পার্কের সামনে একটি ঝুট গুদামে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। এখনও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

তিনি জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

—ইউএনবি