সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

বুরকিনা ফাসোর প্রধানমন্ত্রীকে বরখাস্ত করলেন প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক :

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট রোচ মার্ক ক্রিশ্চিয়ান কাবোর সে দেশের প্রধানমন্ত্রীকে বরখাস্ত করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে। বুরকিনা ফাসোর আইন অনুযায়ী, প্রধানমন্ত্রীর পদত্যাগের ক্ষেত্রে গোটা সরকারের পদত্যাগের শর্ত রয়েছে। আইনে এও বলা আছে অন্তবর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন না করে কোনো সরকার পদত্যাগ করতে পারবে না। এমন অবস্থায় কীভাবে সরকার পরিচালিত হবে, তা পরিষ্কার জানানো হয়নি। প্রেসিডেন্টের দপ্তর শুধু জানিয়েছে প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রেসিডেন্ট। আল-কায়েদা ও আইএসের সঙ্গে যুক্ত গোষ্ঠীগুলোর শক্ত অবস্থানের কারণে ব্যাপক নিরাপত্তা সংকটে রয়েছে পশ্চিম আফ্রিকার অন্যতম দরিদ্র দেশটি। ২০১৬ সাল থেকে দেশটিতে এ পর্যন্ত সশস্ত্র গোষ্ঠীর হামলায় অন্তত দুই হাজার মানুষের প্রাণহানি ঘটেছে এবং ১০ লাখের বেশি মানুষকে ঘরবাড়ি ছাড়তে হয়েছে। সর্বশেষ গত মাসে আল-কায়েদার সহযোগী একটি গোষ্ঠীর হামলায় সামরিক বাহিনীর ৪৯ জন এবং চার জন বেসামরিক ব্যক্তি নিহত হন। এরপর বুরকিনা ফাসোর লোকজন রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন। প্রধানমন্ত্রী ক্রিস্টোফ ডেবিরের পদত্যাগেরও দাবি করেন বিক্ষোভকারীরা। প্রেসিডেন্ট রোচ মার্ক ক্রিশ্চিয়ান কাবোর এরইমধ্যে সেনাবাহিনীর নেতৃত্বে সংস্কার এনেছেন। ২০১৯ সালের শুরুতে প্রধানমন্ত্রী নির্বাচিত হন ক্রিস্টোফ ডেবির। এ বছরের জানুয়ারিতে তিনি পুনরায় দায়িত্ব পান। রোচ মার্ক ক্রিশ্চিয়ান কাবোরও দ্বিতীয় ও শেষবারের মতো প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।